শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে সাবেক একজন সেনা কর্মকর্তাসহ বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যার পরে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে সকালে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় মামলা দায়ের করা হয় বলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার দুপুর পৌনে ২টার দিকে ইসহাক মিয়ানকে এবং রাত পৌনে ৮টার দিকে বিএনপি নেতা হাফিজ উদ্দিনকে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থি’ অংশের মহাসচিব ছিলেন। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আছেন তিনি।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, সকালে মিরপুর ডিওএইচএস থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইসহাককে গ্রেপ্তার করা হয়। পরে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগের এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম আদালত।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। আগামীকালের বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকেটও কেনা হয়েছে। সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ