শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠক শেষে যা বললেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে রাজধানী তেহরানে বৈঠক করেছেন। বৈঠক শেষে ইমরান খান একে ফলপ্রসূ আলোচনা বলে আখ্যা দিয়েছেন।

প্রেসিডেন্ট রুহানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, “পাকিস্তান চায় না সৌদি আরব এবং ইরানের মধ্যে কোনো রকমের সংঘাত বাধুক। তেহরান এবং রিয়াদের মধ্যে আলোচনার বিষয়ে পদক্ষেপ নিতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। প্রেসিডেন্ট রুহানির সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর আমি এ ব্যাপারে অনেক আশাবাদী।”

ইমরান খান বলেন, সৌদি আরব এবং ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে পাকিস্তান তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠকের পর পাক প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি আগামীকাল (মঙ্গলবার) সৌদি আরব যাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ