শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

এবার সৌদি উপকূলে ইরানি ট্যাংকারে 'মিসাইল হামলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের জেদ্দা সমুদ্রবন্দরের কাছে একটি ইরানি তেল ট্যাংকারে মিসাইল হামলার খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সেটির মালিকপক্ষ।

সৌদি উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে ‘সাবিতি’ নামে জাহাজটিতে দুইটি আলাদা বিস্ফোরণ ঘটানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দ্য নাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (এনআইটিসি)।

বিস্ফোরণের সম্ভাব্য কারণ ‘মিসাইল হামলা’ হামলা বলে ধারণা করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনআইটিসি আরও জানায়, ‘‘সব ক্রু ও জাহাজটি নিরাপদে আছে। ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা চলছে।’’

তবে, ‘‘জাহাজে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং সেটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে,’’ ইরানি কর্তৃপক্ষের এমন দাবি মিসাইল হামলার দাবির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ