শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মাশরাফির বাবা আইসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সেখানে তাকে আইসিইউ-তে রাখা হয়েছে।

মাশরাফির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে বুকে ব্যাথা হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে রাত ১১টার দিকে নেয়া হয় সিএমএইচ-এ।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আলিমুজ্জামান সেতু জানান, মাশরাফির বাবাকে সিএমএইচ-এর আইসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো।

মাশরাফির বাবার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে আসেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মাদ জমিস উদ্দিন পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ