শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বিশ্বের প্রথম দেশ হিসেবে চিনিযুক্ত পানীয় নিষিদ্ধ করলো সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরো বিশ্বে সিঙ্গাপুরই প্রথম দেশ যারা উচ্চমাত্রার চিনিযুক্ত পানীয় নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ডায়বেটিসের ক্রমবর্ধমান সংখ্যা মোকাবিলায়, দেশটির সিটি-স্টেট হেলথ মিনিস্ট্রি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মাঝারি থেকে উচ্চমাত্রার চিনিযুক্ত পানীয়তে এখন থেকে লেবেল গ্রেডিং যুক্ত করা হবে। পরিমাণ নির্ণয়ের এই পদ্ধতিটি চিনিযুক্ত পানীয় নিষিদ্ধ বা তার উপরে ট্যাক্স বসানোর প্রাথমিক প্রক্রিয়া মাত্র।

দেশটির শতকরা ১৩.৭ শতাংশ প্রাপ্তবয়স্করা ডায়বেটিসে আক্রান্ত। আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশনের ২০১৫ সালের তথ্য মতে যা উন্নত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থান দখল করে আছে।

ধারণা করা হচ্ছে যে সিঙ্গাপুরে প্রায় ৩৬০,০০০ জন মানুষ টাইপ-২ ডায়বেটিসে আক্রান্ত। যা এশিয়ায় পার-ক্যাপিটাল চিনি গ্রহণের মাত্রার মধ্যে সর্বোচ্চ।

ডায়বেটিস প্রধানত দুই ধরনের হয়ে থাকে। টাইপ-১ ডায়বেটিস- যা জিনগত ও জন্মগত এবং যা কখনোই ভালো হবার নয়। এরপরে আসে টাইপ-২ ডায়বেটিস- যা জীবনযাত্রার অনিয়ম, খাদ্যাভ্যাসের সমস্যা, শরীরচর্চার অভাব এবং দুশ্চিন্তা থেকে দেখা দেয় এবং সঠিক ও নিয়ন্ত্রিত জীবনযাত্রার মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

চিনি গ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থানে নামার সাথে দেশটির সরকার একটি প্রমোশনাল ভিডিও তৈরি করেছেন। যে ভিডিওতে দেখা যায় গার্ডিয়ান অব হেলথ চিনিনিরোধক তীর ব্যবহার করে চিনিকে নিশ্চিহ্ন করে দিচ্ছে।

২০১৬ সালে দেশটির স্বাস্থ্য সংস্থা সাদা চালকে ডায়বেটিস তৈরিকারী প্রধান উপাদান হিসেবে শনাক্ত করেছে। এই খাদ্য উপাদানটিকে যেকোন চিনিযুক্ত পানীয়ের চাইতেও অনেক বেশি ক্ষতিকর বলে জানাচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকেরা।

দৈনিক প্রতিবেলায় এক প্লেট পরিমাণ সাদা চালের ভাত গ্রহণে টাইপ-২ ডায়বেটিস দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় ১১ শতাংশ পর্যন্ত।

এদিকে চিনিযুক্ত খাবার ও পানীয়ের দরুন স্বাস্থ্য সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। ফলে চলতি বছরের জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, মেক্সিকোসহ বিশ্বের প্রায় ২৮টি দেশ চিনিযুক্ত পানীয়ের উপর ট্যাক্স বসানোর ঘোষণা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ