শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

আবরারের খুনিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি সাংবাদিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আবরার খুনিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। শনিবার (১২ অক্টোবর) সকালে ১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাংবাদিকরা।

তাদের ১২ দফা দাবিগুলো হলো- আবারার খুনিদের বিশেষ ট্রাইবুনালে বিচার, ছাত্রলীগ এখন দানবে পরিণত হওয়ায় শিক্ষাঙ্গনে তাদের রাজনীতি নিষিদ্ধ করা, বুয়েট ভিসির পদত্যাগ, আবরারের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, তার মৃত্যুর দিনকে শহীদ আবরার দিবস ঘোষণা, ফেনী নদীর পানি বণ্টনসহ ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল।

বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান দখলমুক্ত করে সহবস্থান নিশ্চিত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, বন্ধ মিডিয়া খুলে দেয়া, কথায় কথায় সাংবাদিকদের চাকরিচ্যুতি, হয়রানি ও নির্যাতন বন্ধ, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ গেজেটে সংযোজিত সাংবাদিকদের স্বার্থবিরোধী ধারা, উপধারা বাতিল করে শিগগির সংশোধিত গেজেট প্রকাশ করা এবং দেশ পরিচালনায় চরম ব্যর্থতার দায়ভার নিয়ে বর্তমান ‘অনির্বাচিত’ সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেয়া।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ।

সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক মুহা. শহিদুল ইসলাম, বিএফইউজের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন, ডিইউজের সহসভাপতি শাহিন হাসনাত, খন্দকার আলমগীর, রাশেদ প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, মত প্রকাশে বাধা, গণতন্ত্র বিলিয়ে দেয়া ও যারা দেশবিরোধী তৎপরতা চালায় সাংবাদিক সমাজ কখনো তা সহ্য করবে না। আমরা এ কুচক্রীদের বিরুদ্ধে বরাবরই রাজপথে আন্দোলন করেছি এবং করবো।

ছাত্রলীগের নির্মম নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক মেধাবী ছাত্র আবরার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি যে কথা বলেছেন, তা শুধু তার একার কথা নয় বরং এ দাবি দেশের ১৬ কোটি মানুষের।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, আজ দেশের সর্বত্র সন্ত্রাসের জনপদে পরিনত হয়েছে, এ অবস্থা চলতে দেয়া যায় না। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে এক সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ