শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

আবরারকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় সন্দেহভাজন আটক যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে এসে বিরূপ প্রতিক্রিয়া পোষণ করায় সন্দেহভাজন এক যুবককে পুলিশ সোপর্দ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বুয়েটের অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম এনামুল মোর্শেদ রুপম। তিনি নিজেকে বুয়েটের সাবেক ছাত্র হিসেবে দাবি করেছেন। তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, আবরার ফাহাদসহ বুয়েটের চলমান আন্দোলন নিয়ে আজেবাজে কথা বলছিল রুপম নামের ওই যুবক।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন জানান, রুপম নামের একজন ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তার পরিচয় জানতে চাওয়া হয়। তখন তিনি নিজেকে বুয়েটের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। কিন্তু কোন ডিপার্টমেন্ট এবং কোন ব্যাচের সেটা ঠিকমতো বলতে পারেননি। আমরা তখন সবাইকে জিজ্ঞেস করি এই ছেলেকে কেউ চেনে কিনা বা তার কোনো বুয়েটিয়ান বন্ধু আছে কিনা। তখন এমন কাউকেই খুঁজে পাওয়া যায়নি যে তাকে চিনবে।

বুয়েটের প্রধান ফটকের এক নিরাপত্তা রক্ষী জানান, সন্দেহজনক ঘোরাফেরার কারণে তাকে আটক করা হয়েছে। সকাল থেকে বুয়েট শিক্ষার্থীরা আবরার হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছিলেন। এ সময় বুয়েটের অ্যাকাডেমিক ভবনের নিচে এসে আন্দোলন সম্পর্কে আজেবাজে কথা বলতে থাকে। সে সময় তাকে পুলিশে তুলে দেয় শিক্ষার্থীরা।

বংশাল চকবাজার জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) সিরাজুল ইসলাম বলেন, ওই যুবক বুয়েট ক্যাম্পাসে আজেবাজে কথা বলছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রুপম নামের ওই যুবককে আটক করা হয়েছে।

ওই শিক্ষার্থী বলেন, রুপম একই সঙ্গে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছিলেন। আন্দোলন সম্পর্কে উল্টোপাল্টা কথাও বলছিলেন। বিষয়টি আমাদের সন্দেহ হলে তাকে পুলিশের হাতে তুলে দিই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ