শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সিরাজগঞ্জে সন্তানরা রাস্তায় অসুস্থ মাকে ফেলে গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুরে অসুস্থ বৃদ্ধা মাকে মাজারে ফেলে রেখে পালিয়ে গেছে সন্তানরা। পাঁচদিন মাজারে পড়ে থাকার পর সংবাদ পেয়ে শুক্রবার সকালে মামুন বিশ্বাস নামের এক যুবক ওই বৃদ্ধাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

বৃদ্ধা তার নাম-পরিচয় বলতে না পারলেও শুধু বলছে তার সন্তানরা গাড়ীতে করে তাকে এখানে রেখে চলে গেছে। যে মা গর্ভে ধারণ করে সন্তানদের আলোর মুখ দেখিয়েছে, সেই মাকে বৃদ্ধা বয়সে বোঝা মনে রাস্তায় ফেলে রাখায় স্থানীয়রা একে অমানবিক ঘটনা উল্লেখ করে ওই সন্তানদের শাস্তি দাবি করেছেন।

স্থানীয়দের বরাতে মামুন বিশ্বাস জানান, গত ৫ অক্টোবর ওই ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে তার সন্তানরা মাকে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লানগর বাদলবাড়ী মাজারের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর থেকে ওই বৃদ্ধা মা মাজারের সামনে রাস্তায় মাটিতে শুয়েছিল। চলাফেরা করতে না পারায় কেউ খাবার দিলে খেত না দিলে না খেয়েই পড়েছিল। পাঁচদিন অর্ধাহারে-অনাহারে থাকায় সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছিল।

সংবাদ পেয়ে শুক্রবার ১১টায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই মহিলা হাসপাতালের পাঁচতলা মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছে।

মামুন বিশ্বাস আরো জানান, ওই বৃদ্ধা মা নাম-পরিচয় বলতে পারছে না। তিনি শুধু বলছে, সন্তানরা তাকে গাড়ীতে করে এনে এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। তিনি জানান, এলাকার যুবক ইমন, লোকমান, সুজনের সহায়তা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সব ধরনের ওষুধ ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকন উদ্দিন জানান, শরীরের অবস্থা মোটামুটি ভাল থাকলেও মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল ওই বৃদ্ধা। ভর্তি পর চিকিৎসা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ