শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

রিমান্ড শেষে কারাগারে কলাবাগানের শফিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ অস্ত্র ও ইয়াবা জব্দের ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবের সভাপতি ও কৃষক লীগ নেতা মুহা. শফিকুল আলম ফিরোজকে তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার চিকিৎসা বিষয়ে আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই জসিম উদ্দিন খান আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মামলা সংক্রান্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। জামিন পেলে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। তাই আসামির জামিনের বিরোধী করেন এ তদন্ত কর্মকর্তা।

এসময় আসামিপক্ষের আইনজীবী মাসুদ এ কে চৌধুরীসহ অন্যান্য আইনজীবীরা তার জামিন প্রার্থনা করেন। আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে কলাবাগান ক্রীড়াচক্রের অফিস ভবনের ভেতরে অভিযান পরিচালনা করেন। ওই সময় অফিস কক্ষ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করে।

২১ সেপ্টেম্বর পৃথক দুই মামলায় ১০দিন ও ৩০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় ৫ দিন এবং সর্বশেষ ৬ অক্টোবর দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ