শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়ানোর হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়ানোর হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতের জাতীয় নাগরিক পঞ্জি-এনআরসি নিয়ে অমিত শাহ অব্যাহতভাবে এমন হুমকি দিয়ে আসছেন। এবার মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটের আগে সেই হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করলেন তিনি।

শুধু এ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনেই নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকেও টার্গেট করেছেন অমিত শাহ।

রোববার (১০ অক্টোবর) হরিয়ানায় নির্বাচনী প্রচারণায় গিয়ে হুঁশিয়ারি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালে আবার আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসব। কিন্তু তার আগে দেশের সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানো হবে।

বিজেপি নেতা আরও বলেন, ৭০ বছর ধরে অনুপ্রবেশকারীরা দেশে ঢুকছে। এনআরসি কার্যকর করে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করা হবে। এ ব্যাপারে বিজেপি ও মোদিজি প্রতিশ্রুতিবদ্ধ।

কয়েকদিন আগে এনআরসি নিয়ে বিজেপির এই নেতা বলেছিলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমরা শুধু আসামে নয়, গোটা দেশে এনআরসি করব। সেই অনুযায়ীই আমরা এগোব।

পশ্চিমবঙ্গেও বারবার এনআরসি নিয়ে হুমকি দিয়ে চলেছেন বিজেপি নেতারা। সম্প্রতি দুর্গাপূজা উদ্বোধনে পশ্চিমবাংলায় গিয়ে সেই কথা আবারও বলেছেন অমিত শাহ। যদিও বাংলায় এনআরসি নিয়ে শুরু থেকেই কট্টর বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ