শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

নিষিদ্ধ সময়ে বাংলাদেশ থেকে ইলিশ ধরে নিচ্ছেন ভারতীয় জেলেরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিষিদ্ধ সময়ে বাংলাদেশের জলসীমায় এসে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা ইলিশ শিকার করছেন বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন তারা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব মো. আবদুর রহিম।

বিবৃতিতে তারা বলেন, ইলিশ আহরণে সরকারের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় অনধিকার প্রবেশ করে ইলিশ মাছ শিকার করছে। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার কারণেই বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী সব কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না। অবিলম্বে বাংলাদেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশ থেকে আসা জেলেদের ইলিশ ধরা অভিযান বন্ধের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ