শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

আল্লামা নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে ২০ দলের সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সভা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই প্রথম কাসেমীর সভাপতিত্বে সভা করল ২০ দল।

সভায় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর ও চুক্তি, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং খালেদা জিয়ার মুক্তি নিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছে ২০ দলীয় জোট।

সভায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান, মোস্তফা জামাল হায়দার, মাওলানা আবদুল হালিম, ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লুতফর রহমান, মাওলানা আবদুল করিম, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী, ড. মো. নেয়ামুল বশির, সাইফুদ্দিন আহমেদ মনি, সৈয়দ ইহসানুল হুদা, মাওলানা মহিউদ্দিন একরাম, ক্বারি মো. আবু তাহের, মাহমুদ খান ও এম এম শাওন সাদেকী।

পাঁচ দাবিগুলো হল-

(১) প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরকালে তিস্তার পানিসহ বাংলাদেশের স্বার্থে কোনো অর্জন ছাড়াই ফেনী নদীর পানি প্রদান, চট্টগ্রাম ও মংলাবন্দর নির্বিঘ্নে ব্যবহারের অনুমতি, আমদানিকৃত এলপিজি ভারতে রফতানি এবং সমুদ্র উপকূলে যৌথ নজরদারির বিষয়ে যে সব চুক্তি ও সমঝোতা হয়েছে- ২০ দলীয় জোটের এই সভা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেশ ও দেশের জনগণের স্বার্থবিরোধী এ সব চুক্তি ও সমঝোতা বাতিলের দাবি জানাচ্ছে।

(২) ২০ দলীয় জোটের এই সভা গত ৬ অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই হত্যার জন্য দায়ী সব অপরাধীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করছে।

(৩) সভা গণতন্ত্রের মা ও ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাপ্য জামিন না দিয়ে প্রচলিত আইন অগ্রাহ্য করা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দুর্বল রাখার সরকারি অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

(৪) সভায় দেশবিরোধী চুক্তি বাতিল ও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি কর্তৃক ১২ ও ১৩ অক্টোবর দেশের সব বিভাগ ও জেলা সদরে গণসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এ সব সভায় উপস্থিত হয়ে ২০ দলীয় জোটের নেতারা সংহতি জানাবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

(৫) সভায় আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিবাদকারী প্রথম শহীদ আবরার ফাহাদের স্মরণে সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ