শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

আবরার হত্যাকাণ্ড: ছাত্রলীগ নেতা ইফতির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইফতি মোশাররফ সকাল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করেন। ইফতি বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখার উপ সমাজসেবা সম্পাদক ছিলেন।

আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

এর আগে রিমান্ডে থাকা ইফতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মো. ওয়াহিদুজ্জামান।

মঙ্গলবার ছাত্রলীগের ৯ নেতা-কর্মীর সাথে সকালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সোমবার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ পর্যালোচনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) রবিবার দিবাগত মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে ব্যাপক মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার ভোরে হলের সিঁড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ