শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

৩ মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা ওয়াসার তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প তিনটি হলো- পদ্মা-যশলদিয়া প্রকল্প, সাভার উপজেলার তেঁতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েল ফিল্ড নির্মাণ (১ম পর্ব) ও সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (গন্ধর্বপুর)।

বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

নগরবাসীর জন্য পানি সুবিধা বাড়াতে ওয়াসার বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পানির চাহিদা মেটাতে মাটির ওপরে পানির বিভিন্ন উৎস ও বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের চেষ্টা বাড়াচ্ছি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে বিভিন্ন সমস্যা হয়। তাছাড়া আমরা সব বিভাগীয় শহর, জেলা-উপজেলা পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করছি। একেবারে ইউনিয়ন পর্যন্ত এটা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, ঢাকার চারপাশে চারটি নদী রয়েছে। তবে দূষণ একটা সমস্যা। আমরা দূষণ প্রতিরোধ এবং নদীগুলোর নাব্য বাড়ানোর চেষ্টা করছি। এসডিজি’র (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) ষষ্ঠ লক্ষ্যমাত্রা ও আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও সবার জন্য সুপেয় পানির কথা বলা হয়েছে। ডেল্টা প্ল্যান ২০৩০-এও এটা আছে। রাজধানীর চারপাশে নতুন জলাধার তৈরি করা হচ্ছে।

এসময় তিনি সবাইকে ওয়াসার পানি ব্যবহারে অপচয় রোধ ও ওয়াসার সহযোগিতা করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। আর প্রকল্পের তিনটি এলাকায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ ওয়াসার কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ