শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বিক্ষোভকারীদের কড়া হুঁশিয়ারি মিশরের প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরে কোনো ধরনের বিক্ষোভ সহ্য করবে না বলে জনগণকে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা কামাল মাদবুলি। খবর ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম ‘এএফপি’র।

স্থানীয় সময় মঙ্গলবার এক বক্তৃতায় মোস্তফা কামাল মাদবুলি ঘোষণা করেন, তার সময়ে বিক্ষোভকারীরা দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ছড়ানোর সুযোগ পাবে না। অত্যন্ত কঠোরতার সঙ্গে সকল ধরনের বিক্ষোভ মোকাবিলা করা হবে।

গত মাসে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে ছোট পরিসরে বিক্ষোভ হয়েছিল। সে ঘটনার জের ধরেই জনগণকে এমন কড়া হুঁশিয়ারি বার্তা শোনালেন মাদবুলি।

পার্লামেন্টে দেয়া এই ভাষণে প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি গত মাসে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে হওয়া বিক্ষোভের কড়া নিন্দা জানান। মিশরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে এ বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ