শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বকেয়া বেতনের দাবিতে রামপুরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইয়ার ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। এতে রামপুরা-চৌধুরীপাড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ইয়ার ফ্যাশন গার্মেন্টসে তাদের তিন মাসের বেতন জমা পড়েছে। বেতন দেয়া হবে বলে নানা টালবাহানা করছে মালিকপক্ষ।

এদিকে সড়ক অবরোধের কারণে রামপুরা-চৌধুরীপাড়া রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে পথ চলছেন বাস থেকে নেমে। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ এখনো চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ