শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই পাশে থাকবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি ঝিনপিং কাশ্মীর পরিস্থিতি নিয়ে কথা বলতে বিশেষ এক আলোচনায় অংশ নিয়েছেন। পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ‘ডন’ আজ এ খবর প্রকাশ করেছে।

বুধবার (৯ অক্টোবর) চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলাপ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি ঝিনপিং। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি নিয়েও কথা বলেছেন তারা।

বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদের উদ্দেশে শি ঝিনপিং বলেন, আমরা কাশ্মীর পরিস্থিতির ওপর নজর রাখছি। আর পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই চীন পাশে থাকবে।

এ সময় দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে কাশ্মীর সমস্যার সমাধানের পরমর্শ দেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের উচিত শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে কাশ্মীর বিরোধের নিষ্পত্তি করা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ