শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

চীনের মুসলিম নিপীড়ন ইস্যুতে যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে: পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উইঘুর সম্প্রদায়ের মুসলিমসহ দেশটিতে বসবাসকারী সকল মুসলমানদের ওপর সরকার কর্তৃক নিপীড়ন-নির্যাতন ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘন’ এবং এ ইস্যুতে যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক পিবিএস এর সঙ্গে বুধবারের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি যে কেবল মানবাধিকারের চরম লঙ্ঘন তাই নয়, এমন আচরণ করে চীনের কিংবা বিশ্বের কারো কোনো স্বার্থ সিদ্ধি হবে বলেও আমরা মনে করি না।”

১৫ মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ চলছে। এর মধ্যে উইঘুর মুসলমানদের দমন-পীড়নের অভিযোগে এ মাসেই চীনের সরকারি-বেসরকারি ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

উপরন্তু উইঘুর নিপীড়নে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত চীনা কর্মকর্তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র গত মঙ্গলবারই বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।

চীনের জিনজিয়াং প্রদেশে অধিকাংশ উইঘুর মুসলমানের বাস। চীনা কর্তৃপক্ষ সেখানে কয়েকটি ক্যাম্প বানিয়ে উইঘুর মুসলমানদের ধরে নিয়ে গিয়ে নানা অত্যাচার নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

তাছাড়া, জুলাইয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ২০টিরও বেশি দেশ উইঘুর ও অন্যান্য মুসলিম জনগোষ্ঠীর ওপর চীনের নিপীড়নের সমালোচনা করে লেখা একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেছেন, “আমরা এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে কথা বলে যাব। আমরা চাই মানবাধিকারের এ বিষয়গুলো যাতে মানবিকভাবে সামাল দেওয়া হয়।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ