শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ইমাম-মুয়াজ্জিনদের জীবন মান উন্নয়নে সরকারিভাবে বেতনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার অন্তর্ভূক্ত সদর পূর্ব উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার শাখা সভাপতি মাওলানা তাহসিল উদ্দিনের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের তিন লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও খতীবরা সম্মানের পাত্র। তারা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দেশ ও জাতির সেবা করে যাচ্ছেন। অথচ সরকারী ভাবে তাদের কোন বেতন-ভাতার ব্যবস্থা না থাকায় তাদেরকে অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতে হচ্ছে। সুতরাং তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকারীভাবে তাদের বেতন ভাতা চালু করা প্রয়োজন। কোন অবস্থায় তাদেরকে অবহেলিত অবস্থায় রাখা যায় না।

সেক্রেটারী মাওলানা লুকমান আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা শিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর পূর্ব ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদি, খাদিমনগর শাখা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সদর পূর্ব শাখার সহ সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, খাদিমপাাড়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সদর পূর্ব শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আহাদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা জামিল আহমদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ