শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

'ভারত সফরে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের ভারত সফর থেকে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একই সঙ্গে, ফেনী নদীতে বাংলাদেশ ‘উইন সিচুয়েশন’-এ (বিজয়ী অবস্থা) আছে বলেও দাবি করেন তিনি।

বুধবার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক বিষয়ক ম্যাগাজিন ডিপ্লোম্যাটস ম্যাগাজিন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। সেমিনার শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, এবারের ভারত সফর সবচেয়ে সফল হয়েছে। এ সফর থেকে আমরা অনেক কিছু পেয়েছি। বিশেষ করে, আমাদের ছেলেমেয়েরা সেখানে প্রশিক্ষণের জন্য যাবে, বিদেশ থেকে গ্যাস এখানে এনে তাদের দেশে বিক্রি করা হবে। এতে বিক্রির একটা জায়গা হলো, দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরালো হলো।

এসময় ফেনী নদীর পানি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, অনেকেই এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আর আপনারা (মিডিয়া) সেটাকে প্রমোট করছেন। ভারত আগেও পানি নিত, ভুটান থেকে নিত। এখন সেটা একটা লিগ্যাল রূপ পেলো। এটা তো আমাদের জন্য ভালো হয়েছে।

এর আগে ‘গত দশকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য’ শীর্ষক এ সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে প্রায় সাড়ে ছয় বছর স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছি। শুধু নিজের সময়ের কথা যদি বলি, প্রায় ৫২টি নির্বাচনে অংশ নিয়েছে বাংলাদেশ, যার একটিতেও হারেনি। এর কারণ, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, কারও সঙ্গেই শত্রুভাবাপন্ন কিছু করেনি। আর নির্বাচনের আগে বাংলাদেশের যে প্রতিশ্রুতি ছিল, দায়িত্বের পাশাপাশি সেগুলোও রক্ষা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, এই দেশ বিশ্ববাসীর জন্য শান্তির দ্বীপ হবে (পিস আইল্যান্ড)। সত্যি সত্যি অদূর ভবিষ্যতে তাই হবে বাংলাদেশ।

তিনি বলেন, অন্য দেশ যেখানে সমস্যা সমাধানের জন্য বল প্রয়োগের পথ বেছে নেয়, বাংলাদেশ সেখানে আলোচনার পথে হাঁটে। ভারত ও মিয়ানমারের সঙ্গেও আগে আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছি। রোহিঙ্গা সমস্যাও আলোচনার মাধ্যমেই সমাধান করবো বলে আশা করছি। এর জন্য দ্বিপক্ষীয় ও অন্য বন্ধু রাষ্ট্র-সংস্থাকে সঙ্গে নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ