শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

শঙ্কামুক্ত হয়ে বাড়ি ফিরলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ছেলে নাতী রাইয়ান খাদেম আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে হুজুরের শারীরিক অবস্থা আশংকামুক্ত। তবে পরিপূর্ণ সুস্থতা ও দুর্বলতা কাটিয়ে উঠতে দীর্ঘ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বর্তমানে দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ অসুস্থ হয়ে বেশকিছু দিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।

এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিগন ধরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের  সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। পরে গত ররবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সিলেট থেকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে আনা হয় তাকে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ