শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ভারত সম্ভবত কারগিল যুদ্ধের কথা ভুলে গিয়েছে, হুঁশিয়ারি পারভেজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক সেনাশাসক ও অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, ইসলামাবাদের বিরুদ্ধে ভারত যদি কোনো রকম ‘মিস অ্যাডভেঞ্চার’ বা অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি সেনাবাহিনী তাদের শিক্ষা দেবে।

তিনি রোববার ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনো হামলা চালালে তার পাল্টা জবাব দেবে পাকিস্তান।

দুবাই থেকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখছিলেন পারভেজ মোশাররফ। স্বেচ্ছা নির্বাসনে থাকা এই নেতা রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন। খবর জি নিউজ-এর।

এ সময় তিনি বলেন, পাকিস্তানের শান্তির পক্ষে অবস্থান থাকলেও বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছে ভারত। তাই এমন হামলা হলে শেষ রক্তবিন্দু দিয়ে পাকিস্তানি জাতি ও সেনাবাহিনী লড়াই করবে। সম্ভবত কারগিল যুদ্ধের কথা ভুলে গিয়েছে ভারতের সেনাবাহিনী।

বিরল এক রোগে ভুগছেন মোশাররফ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে পাকিস্তানে। ২০১৬ সালে তিনি চিকিৎসার নাম করে দুবাই পাড়ি জমান। তারপর আর দেশে ফেরেননি। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ