শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

এনআরসি নিয়ে অমিত শাহের উদ্দেশ্যে যা বললেন মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাহমুদ মাাদানী বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে, আসামের ডিটেনশন ক্যাম্পে শুধুমাত্র মুসলিমরাই থাকবেন।

মাহমুদ মাদানি সতর্ক করে বলেন, যদি তা ঘটে, তাহলে ভারতের নাম খারাপের পক্ষে তা যথেষ্ট হবে। তাছাড়া অনৈতিক বাহিনীগুলিও দেশের ইমেজ খারাপ করতে ঝাঁপিয়ে পড়বে।

শাহের ভাষণ বিষয়ে তিনি বলেন, যদি সরকার অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় পেয়ে থাকে, তাহলে কোনও অনুপ্রবেশকারীকেই ভারতে ঢুকতে দেয়া উচিত নয়। তা যেকোনও মূল্যেই হোক।

মাদানী সাফ জানিয়ে দিলেন,  ভারত জুড়ে এনআরসি পরিচালিত হলে কোনও সমস্যা নেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সুর থেকেই বোঝা যাচ্ছে যে তিনি মুসলমানদের টার্গেট করে এনআরসি প্রসঙ্গ তুলেছেন। এ জাতীয় মনোভাব ভারতীয় সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিদ্বেষ তৈরি করবে এবং শত্রুতা বাড়িয়ে তুলবে।

তিনি বলেছেন, ধর্মের ভিত্তিতে পার্থক্য ও বৈষম্য সংবিধানের ১৪ থেকে ১৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের বিরোধিতা করে এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করবে।

এর আগে ১ অক্টোবর নেতাজি ইন্ডোরের ভাষণে অমিত শাহ বলেছেন,সরকার এনআরসির মাধ্যমে অনুপ্রবেশকারীদের ছুড়ে ফেলবে। এনআরসি নিয়ে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধধর্মাবলম্বীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেননা তাদেরকে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ