শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

আবরার হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ছাত্রদলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

কর্মসূচির অনুযায়ী আগামী ৯ অক্টোবর বুধবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ১০ অক্টোবর বৃহস্পতিবার সব থানা, পৌর ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।

গতকাল সোমবার (৭ অক্টোবর) রাতে ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় বুয়েট ছাত্র আবরারকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। বিজ্ঞপ্তিতে আবরারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়া হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচি যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ