শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

আফগান সেনা বহরে বোমা হামলায় নিহত অন্তত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে সেনা বহরের একটি গাড়িতে বোমা হামলার ঘটনায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত আরও ২৭ জন। দেশটির স্থানীয় দৈনিক টোলো নিউজের এক প্রতিবেদনে এ হামলার খবর জানানো হয়েছে।

টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, জালালাবাদ শহরের মূল সরক দিয়ে সেনাবাহিনীর একটি গাড়িবহর যাচ্ছিল। সেনাবাহিনীর গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি রিক্সার মাধ্যমে বিষ্ফোরণ ঘটানো হয়। সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ঘটনা ঘটেছে শহরের পাশের পিডিথ্রি নামক একটি এলাকায়। সেখান দিয়ে আফগানিস্তানের সেনাবাহিনীর একটি গাড়ি বহর যাচ্ছিল। সেখানে একটি মিনিবাস লক্ষ্য করে হামলা চালানো হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানগারহারের জালালাবাদ শহরে দেশটির সেনাবাহিনীর ওপর হামলার এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত আফগান তালেবান বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ