শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতকে ফেনী নদীর পানি দেয়ার কারণ জনালেন পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর পানি পেলে দক্ষিণ ত্রিপুরার মানুষের পানির কষ্ট কম হয়। ভারতের এমন দাবি ও অনুরোধের প্রেক্ষিতে সম্পূর্ণ মানবিক কারণে পানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতকে পানি দেয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ মানবিক কারণে নেয়া হয়েছে বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

শহীদুল হক বলেন, আমার মনে হয় মানবিক ইস্যুর সঙ্গে আর কোনও ইস্যুকে মেশানো কিছুতেই ঠিক নয়। দক্ষিণ ত্রিপুরা অঞ্চলে খাবার পানি নেই। সে কারণেই আমরা পানি দিয়েছি। যদি আমরা পানি না দিতাম, তা হলে কি কারবালার মতো হয়ে যেত না?

দুদেশের যৌথ নদী কমিশনের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, যেহেতু দুদেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। তা ছাড়া সব অভিন্ন নদী নিয়েই কাজ শুরু হয়েছে। যৌথ নদী কমিশন প্রায় ৬ বছর পর বৈঠকে বসেছে। আগামী বছর আবার বসবে।

ভারতের বিতর্কিত এনআরসি নিয়ে ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকেও বাংলাদেশ সতর্ক নজর রাখছে বলে জানান পররাষ্ট্র সচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ