শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ছাত্রলীগ নেতাসহ ১৯ জনের নামে মামলা করলেন আবরারের বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করা হয়েছে। এতে বুয়েট শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ ১৯ জনকে আসামি করা হয়।

সোমবার বিকালে আববারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

চকবাজার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবদুল বাতেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মামলায় কাদের নাম রয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি তিনি।

এর আগে সোমবার সন্ধ্যা পর্যন্ত আবরার হত্যায় ছাত্রলীগ নেতাসহ নয়জনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার, ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেফতাহুল ইসলাম জিয়ন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন। বাকিদের পরিচয় জানা যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ