শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দেশে ধর্মীয় সম্প্রীতি ভাল অবস্থানে আছে : ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজকে ধর্মীয় সম্প্রীতি এতোটাই ভালো অবস্থানে আছে যে, এটা পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্তমূলক অবস্থানের মধ্যে রয়েছে। আমরা হিন্দু-মুসলমান সবাই মিলে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। সুন্দরভাবে সবকিছুই পালিত হবে।

রবিবার সকালে গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীতে দুর্গামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রয়েছে। প্রধামন্ত্রী যে কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। উৎসব সকলের এ কথা মনে রেখে দুর্গাপূজা সুন্দরভাবে পালিত হবে বলে আমরা আশা করি।

পরে কেন্দ্রীয় কালীবাড়ীর অফিসকক্ষে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদরসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে তিনি প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

প্রসঙ্গত, এ বছর গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় এক হাজার ২০২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ