শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সেলিম প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেলিম প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আগামী ৩০ দিন তার অ্যাকাউন্টগুলোতে কোনো লেনদেন করা যাবে না।

মঙ্গলবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠিতে বলা হয়েছে, সেলিম প্রধানের (বাবা হান্নান প্রধান, মা হাসিনা বেগম) নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সে হিসাবের যাবতীয় তথ্য (হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশন, প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ বিবরণী) জরুরি ভিত্তিতে জানাতে হবে। তার এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলো আগামী ৩০ দিনের জন্য ফ্রিজ (অবরুদ্ধ) থাকবে।

অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার অভিযোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে গ্রেফতার করা হয় সেলিম প্রধানকে। পরে সেলিম প্রধানকে সঙ্গে নিয়ে রাজধানীর গুলশানের বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মূদ্রা, মদ নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ