শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সেলিমের অফিস থেকে বিদেশি মুদ্রা ও মাদক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইন ক্যাসিনো চালিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আটক সেলিম প্রধানের গুলশানের পি২৪ গেমিং অফিসে অভিযান চালিয়েছে র‌্যাব-১। অভিযানে মালয়েশিয়ান রিংগিত, আমেরিকান ডলার ও অনলাইন ক্যাসিনো পরিচালনার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সদর দফতরে মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রাসহ সেলিম প্রধানের বাসায় মাদকও পাওয়া গেছে।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, তার দেয়া আরো তথ্যের ভিত্তিতে অফিস থেকে এখন বাসাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে, এ বিষয়ে সকালে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশান-২ এর ৯৯ নম্বর সড়কে অবস্থিত ১১/এ, 'মমতাজ ভিশন' নামের একটি ছয় তলা বাড়ির ৪র্থ তলায় অভিযান শুরু করে র‌্যাব।

এর আগে দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে তাকে নামিয়ে আনা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সেলিম প্রধানের পি২৪ গেমিং অনলাইন অফিস ও তার বাসায় অভিযান চালায় র‍্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ