শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ম্যাজিস্ট্রেট এলেই কমে যায় দাম। চলে গেলেই আবারও দাম আকাশ ছোঁয়া।

এই লুকোচুরি চলছে দেশের বিভিন্নস্থানের পেঁয়াজের বাজারে। প্রশাসন বলছে, বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে।

এদিকে, পেঁয়াজের অতিরিক্ত দাম নেয়ায় জরিমানা করা হয়েছে কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে পাইকারী বাজারে বলে দাবি করেছে প্রশাসন।

চট্টগ্রামের খাতুনগঞ্জে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কিছু সময়ের জন্য কমে যায় পেঁয়াজের দাম। ৩৫ টাকা কমে বিক্রি হয় ৭০ থেকে ৮৫ টাকায়।

ম্যাজিস্ট্রেট চলে গেলে আবারও আগের চিত্র। ১০০ টাকা ছাড়িয়ে যায় দাম। প্রশাসনের দাবি, গোয়েন্দা তৎপরতা বেড়েছে পাইকারি বাজারে। কারসাজি করছে এমন আমদানিকারকদের তালিকা করা হচ্ছে।

এদিকে বাজারে সংকট না থাকলেও দাম কেনো বাড়ছে- এই ব্যাপারে সদুত্তর নেই ব্যবসায়ী নেতাদের কাছেও।

বগুড়ায় বাজার পর্যক্ষেণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও প্রভাব পড়েনি বগুড়ার খুচরা বাজারে। এখনো কিনতে খরচ হচ্ছে ১১০ টাকা পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের ফলে এক লাফে কমে গেছে প্রতি কেজিতে ১৫ টাকা।

বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নোয়াখালীতে অতিরিক্ত দাম নেয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ