শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আ. লীগকে বিশুদ্ধ করুন, দূষিত রক্ত বের করে দিন: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগকে বিশুদ্ধ করুন, আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে দিন। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করুন, এটাই সময়ের আহ্বান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির কর্তৃক প্রকাশিত ‘শুভ জন্মদিন: অভিবাদন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক বইয়ের মোড়কও উন্মোচন করেন।

ওবায়দুল কাদের বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন, অনেক খেলা আছে এ দেশে, অনেক চক্রান্ত আছে। এ পর্যন্ত ২০ বার নেত্রীর ওপর হামলা হয়েছে। তাকে সরিয়ে দেয়ারও চক্রান্ত আছে। কাজেই যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শত্রুতার সমুচিত জবাব দিতে পারবে। আপন ঘরে যেন শত্রু না হয়। আপন ঘরে যার শত্রু, তার শত্রুতা করার জন্য বাহিরের শত্রুর দরকার নেই।

তিনি বলেন, আমাদের পার্টির ক্লিন ইমেজ গড়ে তুলতে হবে। ক্লিন ইমেজ করতে হলে আমাদের আগাছা, পরগাছামুক্ত আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ব্যবহার করে অপকর্ম, দুর্নীতি, লুটপাট, ভূমি দখল করবে- তারা আওয়ামী লীগের লোক হতে পারে না। এ সকল অপকর্মের পৃষ্ঠপোষক হোক, গডফাদার হোক মদদদাতা দলের হলেও ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, আমাদের লোকের অভাব নেই, খারাপ লোকের দরকার নেই। ভালো লোকদের জন্য দরজা খুলে দিন। শেখ হাসিনা দরজা খুলে দিয়েছেন। ভালো লোকদের জন্য রাজনীতির দুয়ার খুলে দিতে হবে। গুটি কয়েক দুর্নীতিবাজ, লুটেরা, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের জন্য গোটা পার্টির দুর্নামের ভাগীদার হতে পারে না আওয়ামী লীগের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ