শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

নেতানিয়াহুর ফিলিস্তিন দখলের মন্তব্যে জরুরি বৈঠকে বসেছে মুসলিম বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মন্তব্যের জেরে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসেছেন।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) জেদ্দায় তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার নেতানিয়াহু একটি নির্বাচনী সমাবেশ চলাকালীন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আগামী ১৭ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচন যদি তিনি জিতেন তবে তিনি মৃত সাগর এবং জর্ডান উপত্যকার উত্তরে- পশ্চিম তীরের দখলকৃত জমির কিছু অংশ সংযুক্ত করবেন।

ওআইসি'র বৈঠককালে তার এই বক্তব্যে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি বলেছিলেন: নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণাই শান্তির প্রচেষ্টাকে ক্ষুন্ন করেছে এবং আঞ্চলিক ও বিশ্ব স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

ওআইসির সেক্রেটারি জেনারেল ইউসুফ আল-ওথাইমেন তার উদ্বোধনী ভাষণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইসরায়েলকে দায়বদ্ধ করার ব্যবস্থা স্থাপনের আহ্বান জানান।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আব্দুলাজিজ আল-আসফ বলেছেন, ইসরায়েলের এই পরিকল্পনা ‘বাতিল এবং বাতিল’। নেতানিয়াহু ঘোষণার ফলে মুসলিম দেশ এবং অন্যান্য অনেক দেশ থেকে নিন্দা জানানো হয়েছিল। সূত্র: আনাদলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ