রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

'মোদি-মাহাথির বৈঠকে কাশ্মীর ইস্যু প্রধান্য পেয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহামাদ ও তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকে জম্মু ও কাশ্মীর ইস্যুটি প্রধান্য পায়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানায়।

মোদির অনুরোধে বৃহস্পতিবারের ওই বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেন দুই নেতা বলে উল্লেখ করেন তিনি।

একই দিন রাতে এক এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, জম্মু ও কাশ্মীর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন নরেন্দ্র মোদি। এ সময় ডাঃ মাহাথির জাতিসংঘের প্রস্তাবসমূহ মেনে চলা উচিত বলে মত প্রকাশ করেন।

তবে ডাঃ মাহাথির কাশ্মীর ইস্যুতে কোন পক্ষই সমর্থন করেন নি। তিনি আশা প্রকাশ করেন যে, এ দ্বন্ধের অবসান ঘটবে এবং কাশ্মীর সমস্যা যুদ্ধে রুপ নেবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ