মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে। আমরা চাই ইরানে একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয় হবে এবং এমন কোনো বিষয় নিয়ে এখনই কিছু ভাবছি না। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে।
গত শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ