মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭


মুফতী আবুল হাসান এমপির ভাইয়ের ইন্তেকাল, খেলাফত মজলিসের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান এমপির সহোদর ছোট ভাই কাজী আবদুর রহমান বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১টার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। 

প্রদত্ত এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ