শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

১ মাসের বিদ্যুৎ বিল প্রায় সাড়ে ১০ লাখ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে

সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যবসায়ীর নামে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকার বিদ্যুৎ বিল এসেছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিস থেকে ইস্যু করা ওই ভুতুড়ে বিলটি পাঠানো হয়েছে শ্যামনগর সদরের এফএম সুপার মার্কেটের ‘ডিজিটাল প্রেসের’ স্বত্বাধিকারী মশিউর রহমানের নামে।

বিলে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের আগস্ট মাসের বিল এসেছে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা। এর আগে জুলাই মাসে প্রতিষ্ঠানটির বিল এসেছিল দুই হাজার ২০৫ টাকা।

ব্যবসায়ী মশিউর রহমান বলেন, এমন ভুতুড়ে বিল আমার ২২ বছরের ব্যবসায়িক জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল লিখেছেন বলে আমার মনে হয়। গত মাসে বিল ঠিক এলেও এ মাসে বিল এসেছে ১০ লাখ টাকার উপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়।

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, অনেক সময় ভুলবশত এমন হতে পারে। তবে এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি আমরা দেখব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ