মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইমেজ সার্চের নতুন পদ্ধতি নিয়ে এল গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়েব থেকে ছবি, খবর বা ভিডিও, ইন্টারনেটে সার্চ করার জন্য বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ সার্চ ইঞ্জিন গুগল। এবার ছবি সার্চের ইন্টারফেসে সম্পূর্ণ নতুন পদ্ধতি নিয়ে এল মাউন্টেন ভিউ এর কোম্পানিটি।

গুগলে ছবি সার্চ করে কোন ছবি ওপেন করলে যে ছবিটি শেষ ওপেন করেছিলেন সেটি স্ক্রিনের ডান দিকে থেকে যাবে। যত খুশি স্ক্রলকরলেও স্ক্রিনের ডান দিন থেকে সেই ছবি সরবে না। সেই ছবির নিচে একই ধরনের আরও ছবি দেখাবে গুগল। স্ক্রিনের বা দিকে অন্য সার্চ রেজাল্টগুলো দেখাতে থাকবে।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে এবার থেকে যে কোন ছবি বা প্রোডাক্টে ক্লিক করলে সেই প্রোডাক্টের দাম ও স্টোর সম্পর্কে একাধিক তথ্য বিস্তারে দেখা যাবে। এমনকি দেখা যাবে সেই প্রোডাক্টের রিভিউ। এছাড়াও ছবি নিচেই থাকবে রিলেটেড ইমেজ।

নতুন এ উপায়ে রিটেলারদের ব্যবসা করতে সুবিধা হবে। আরও সহজে গ্রাহকের কাছে নিজের প্রোডাক্ট নিয়ে হাজির হতে পারবেন রিটেলাররা। আপাতত শুধুমাত্র ডেক্সটপ ভার্সনে এই ওয়েব সার্চ শুরু হয়েছে। শিগগিরই মোবাইল ভার্সানেও নতুন ইমেজ সার্চ হাজির হবে বলে জানিয়েছে গুগল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ