মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলাহি চিঠিপত্র লেখার ১০ নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিঠি একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত বার্তা। চিঠি দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে। প্রাচীনকাল থেকেই মানুষ চিঠি আদান-প্রদান করেছে। নফসের এসলাহীর জন্য চিঠি ব্যবহারের প্রচলন ছিল।

মুরিদ নিজের অবস্থা বর্ণনা করে চিঠি লিখতো। তার পীর তাকে অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন আমল দিতো। বর্তমান আধুনিক সময়েও চিঠি ব্যবহার একদম শেষ হয়ে যায়নি। এখনো কেউ কেউ চিঠি ব্যবহার করে থাকে। সেজন্য আজকে আমাদের এ আয়োজন।

১. একদম উপরে বিসমিহী তা‘আলা।

২. সালাম লিখার পর বিষয়বস্তু শুরু করবে।

৩. কাগজের মধ্যে লম্বা ভাবে মাঝখানে ভাজ করবে, তার পর ডান অর্ধেকে লিখবে এবং বাম অর্ধেকে জবাবের জন্য খালি রাখবে।

৪. ইসলাহী সম্পর্ক কায়েম এর এজাযত না নিয়ে ইসলাহী চিঠি লিখবে না।

৫. প্রত্যেক চিঠির উপরে বিস্‌মিহী তা‘আলার নিচে চিঠি নং…… লিখবে।

৬. চিঠি খামের ভিতরে দিবে, খামের উপর শুধু নিজের নাম ও ঠিকানা লিখবে (এটা হাতে হাতে নেয়ার ক্ষেত্রে)।

৭. প্রত্যেক চিঠির সাথে আগের চিঠির ফটোকপিও দিয়ে দিবে।

৮. এক চিঠিতে একটা সমস্যার বেশি উল্লেখ করবে না, এক পাতার ভিতরে শেষ করতে চেষ্টা করবে, একান্ত প্রয়োজন হলে ভিন্ন কথা।

৯. পরামর্শ অনুযায়ী কতটুকু আমল করা হয়েছে? এবং ফলাফল কি? তা অবশ্যই উল্লেখ করবে।

১০. চিঠির শেষে নাম ঠিকানা ও তারিখ লিখবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ