বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি

না.গঞ্জে বাসচাপায় মা-মেয়েসহ একই পরিবারের নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় মা-মেয়েসহ একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সোনারগাঁয়ের পশ্চিম বেকুটিয়া এলাকার দুলাল বর্মণের স্ত্রী সঙ্গিতা রানি বর্মন (৩৫), মেয়ে বর্ষা বর্মণ (১৪) ও তার শাশুড়ি দেবী বর্মণ (৪৮)।

এ সময় বাস চালকসহ অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসের হলপারকে আটক করা হয়েছে।

জানা গেছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দুপুরে সোনারগাঁ থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ মন্দিরে যান নিহতরা।

সেখানে পূজা-অর্চনা শেষে দিনগত রাতে বাড়ি ফেরার পথে কাঁচপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত তিনজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ