মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করা যাবে ফেসবুকেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে  হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে শেয়ার করতে পারবে। তবে এর জন্য ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক করার প্রয়োজন হবে না। এমনই ফিচার্স আনছে হোয়াটসঅ্যাপ।

শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম, জিমেইল এবং গুগল ফটোস এই অন্যান্য অ্যাপগুলোতেও এখন থেকে শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের স্টোরি। এখন এক জায়গায় পোস্ট করলেই সব জায়গায় শেয়ার করা যাবে সেই স্ট্যাটাস।

সম্প্রতি বেটা ভার্সনে তা পরীক্ষাও করা হচ্ছে। নতুন ফিচারটি আপাতত কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন। নতুন শেয়ার অপশনটি যারা এখন ব্যবহার করতে পারবেন তারা স্ট্যাটাসের নিচে শেয়ার অপশন দেখতে পাবেন।

বেটা ভার্সন অনুযায়ী, স্টেটাস বাটনের নিচে এই শেয়ার অপশন দেখা যাবে। তবে প্রস্তাবের শুরুতেই বিতর্ক দেখা দিয়েছে হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তে।

আরএম/