শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

ফুলের গন্ধে ঘুম আসে না, জেগে থাকি পাখিদের সুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী

ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে বাইরে। শেষ প্রহরের ঘনকালো অন্ধকার। ঘড়ির কাটায় সাড়ে চারটে। ফরজে নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলাম। হঠাৎ বাম পকেটে ফোন বেজে উঠলো।

বাল্যবন্ধু নাঈম মাহমুদ ফোন করেছে। ওর বাসা সাভারে। কিন্তু হাটাজারিতে অধ্যায়নের কারণে সাভারের প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছে ছেলেটি। বাড়ির পাশে কতো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, সেগুলো দেখার সময় তার নেই।

কয়েকদিন আগে রূঢ় কণ্ঠে কথাগুলো বলেছিলাম ওকে। সেসময় প্রতিক্রিয়া দেখে বুঝা যাচ্ছিল না- সাভারটাকে ঘুরে ঘুরে দেখার তীব্র ইচ্ছা ওকে যন্ত্রণা দিচ্ছে।

কল রিসিভ করতেই ওপাশ থেকে নাঈম বললো, কিরে ফ্রী আছিস? আমি বললাম, হুম ফ্রী।
-তাহলে চল, জাহাঙ্গীরনগর যাই। শুনলাম ক্যাম্পাসের ভোরের দৃশ্য খানিকটা আলাদা। -ও তাই নাকি! -হুম। চল।
-কিন্তু বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি!

-আরে কিচ্ছু হবে না। আকাশ পরিষ্কার। কিছুক্ষণের মধ্যে এই গুড়ি গুড়িভাবও চলে যাবে। পাঁচ মিনিটের মধ্যে স্ট্যান্ডে আয়।

এ বলে খট করে ফোনটা নামিয়ে রাখলো নাঈম। তবুও দুতিন বার হ্যালো, হ্যালো করলাম। কোন লাভ হলো না। ওপাশে কোন শব্দ নেই। কাল রাতে ঘুমোই নি। এখন ঘুমুতে না পারলে সারাদিন মাথা ব্যথা করবে।

এদিকে আকাশের অবস্থাও ভালো না। গুড়িগুড়ি বৃষ্টি চলছে। অল্প সময়ে বন্ধ হবে বলেও মনে হলো না। নাঈম দীর্ঘদিন পর চট্টগ্রাম থেকে এসেছে। ওর কথা ফেলবার ফুরসত নেই। দোটানায় পড়ে গেলাম। বিপদ, মহাবিপদ!

বন্ধুর বিষয়টি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম- জাবি যাচ্ছি। চড়লাম লক্কর ঝক্কর মার্কা বৃটিশ আমলের একটি গাড়িতে। ড্রাইভারের পাশের সীটে বসে দেখতে পাচ্ছি, গাড়ির কন্ট্রোল শক্তি নেই।

সময় মতো ব্রেক হচ্ছে না। তবুও মাঝবয়সী ছেলেটা স্ব জোরে ব্রেকে পা ফেলে গতি কমাবার চেষ্টা করছে। কখনো ব্রেক হচ্ছে, কখনো হচ্ছে না।

ক্যাম্পাসে ঢুকলাম। আকাশ তখনও অন্ধকার। পাখিরা গাছে গাছে বসে আছে। ডাকছে অতিথিদের। আমরা কান পেতে à¦