শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বৃদ্ধাশ্রমে রজব আলীর ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী

রজব আলী বিছানায় এপাশ ওপাশ করছেন। তন্দ্রা তন্দ্রা ভাব। কিন্তু তিনি ঘুমুচ্ছেন না। কথাটি অন্যভাবে বললে বোধহয় আরো ভালো হবে। তার ঘুম আসছে না। মাথার উপর প্রকাণ্ড এক ফ্যান ঘুরছে। মোটেও বাতাস নেই। কিন্তু ক্রমাগত ক্যার ক্যার শব্দ করছে। দিন দিন ফ্যানের বিরক্তিকর শব্দ বেড়েই চলছে। কিছুদিন আগেও শব্দটা সহনীয় পর্যায়ে ছিল। কোনভাবে ঘুমানো যেত। এখন ঘুমানো যায় না। প্রচন্ড শব্দ হয়। মনে হয়, ফ্যান ঘুরছে না সাউন্ড বক্স বাজছে। তালে তালে শব্দ দিচ্ছে। এভাবেই কাটছে রজব আলীর বৃদ্ধাশ্রমের দিনরাত্রি।

নব্বইয়ের বেশী বয়স হয়ে গেছে রজব আলীর। কিন্তু তিনি এখনো বৃদ্ধাশ্রমে তার ছেলের কল্যাণের কথাই ভাবেন। প্রতিরাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করেন। যেই ছেলে তার বাবাকে সাত বছর আগে বৃদ্ধাশ্রম নামক কারাগারে রেখে গেছে। এরপর আর একবারও বাবাকে দেখতে আসেনি।

আদর করে রজব আলী ছেলের নাম রেখেছিলেন ইয়াকুব আলী। কিন্তু ইয়াকুব আলীর কাছে তার বাবার রাখা নাম পছন্দ হয়নি। তিনি নাম বদলিয়ে হয়ে গেলেন আহসানুল ইসলাম। চল্লিশোর্ধ্ব এই পুলিশ কর্মকর্তার অফিসের সামনে লেখা ইন্সপেক্টর আহসানুল ইসলাম। তার মনে জন্মদাতা পিতার জন্য সামান্যতম ভালোবাসাও নেই। এমনকি বাবার নাম বলতেও লজ্জা বোধ করেন তিনি।

কিন্তু শ্বশুর হাবিব মিয়ার নাম মুখে আনেন খুব গর্বের সাথে। কারণ তিনি পুলিশ সুপার। আর তার বাবা ছিলেন গ্রামের সাধারণ কৃষক। নিজের শেষ সম্বল আবাদি ভিটেমাটি বিক্রি করে ছেলেকে পুলিশের চাকরিতে জয়েন্ট করার ব্যবস্থা করে দিয়েছিলেন।

আজ দশ রমজান। রহমতের শেষদিন। রজব আলী ইফতারি সামনে নিয়ে বসে আছেন। সামান্য ছোলা, দুটো খেজুর, আর এককাপ মুড়ি। এই হলো বৃদ্ধাশ্রমে প্রতিদিনের ইফতার। ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হয়। দোয়া কবুলের এই সময়গুলো রজব আলীর খুব ভালোভাবে জানা। মাগরিবের দশমিনিট আগে তিনি মোনাজাত শুরু করলেন। দোয়ার ভেতর তিনি বারবার বলছিলেন; আল্লাহ তুমি ইয়াকুবকে যেখানেই রাখো, সুস্থ রেখো। সুখে শান্তি রেখো। দুনিয়ার সকল বালামুসিবত থেকে তাকে হেফাজত করো। আল্লাহ! তুমি আমার নাতি জাহিদুর রহমানকে নেকহায়াত দান করো। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে সফলতা দান করো। আল্লাহ! তুমি আমার বউমাকেও সুস্থ রেখো, সুখসমৃদ্ধির জীবন দান করো। তোমার কাছে আমার একটাই মিনতি, আমাকে ঈমানের সাথে মৃত্যু দিয়ো।

শেষ দোয়াটি করার সঙ্গে সঙ্গে রজব আলীর দুচোখে অশ্রু জম