শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার দিনের নবজাতককে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেখে পালিয়ে গেছেন তার মা। শিশুটি এখন হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

তবে মা না থাকায় শিশুটিকে বরিশালের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত আগৈলঝাড়ায় ছোটমণি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের নবজাতক ইউনিটের ইনচার্জ মাহফুজা বেগম। তিনি জানান, মানসুরা পরিচয়দানকারী ওই প্রসূতি নারী ২১ মে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। প্রসবজনিত জটিলতা হওয়ায় ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের পর অসুস্থ থাকায় শিশুকে হাসপাতালের নবজাতক ইউনিটে স্থানান্তর করা হয়। অপরদিকে মা গাইনি ওয়ার্ডে ছিলেন। কিন্তু গতকাল রোববার জানা যায় যে, ওই নারী গাইনি ওয়ার্ডে নেই।

মানসুরা হাসপাতালে ভর্তির সময় তার গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রাম। তবে তার দেয়া ঠিকানা কোনো অস্তিত্ব পায়নি হাসপাতালের সমাজসেবা অফিস। রেজিস্ট্রারে ওই নারীর স্বামীর নাম উল্লেখ নেই। বাবার নামের জায়গায় লেখা আছে আহম্মেদ আলী। তবে রেজিস্ট্রারে ওই নারীর বয়স উল্লেখ করা হয়েছে ২১ বছর।

হাসপাতালের পরিচালক মুহা. বাকির হোসেন বলেন, নবজাতকটি এখনো অসুস্থ। আমরা ওর যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর তার প্রকৃত অভিভাবকদের খুঁজে না পাওয়া গেলে আমরা সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ