মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নজরুলের যে ইসলামি কবিতায় হৃদয় জুড়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উমারা হাবীব: আপন পরিচয়ের উৎস নিয়ে কোনো মানসিক অসুস্থতা মহৎ শিল্পীর জীবনে থাকে না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও এর ব্যতিক্রম নন। নিজেকে উত্তম পরিচয়ে ‘খাদেমুল ইসলাম নজরুল ইসলাম’ লিখতেন ও বিশ্বাস করতেন।

ইসলামে বৈশ্বিক মানবতাবাদী কর্মধারাকে তিনি বিশেষ মান্য করতেন। তার সৃষ্টির উৎসেও এসবের সঠিক প্রভাব লক্ষণীয়। নজরুলের সাহিত্যে ইসলামি আদর্শের চরিত্র প্রতিফলিত হয়েছে। সর্বজনীন মানবিক মূল্যবোধের যে আদর্শ ও বাস্তব দৃষ্টান্ত ইসলাম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে সে আদর্শ কোনো বিশেষ জাতি গোষ্ঠীর শুধু নয়। তা বিশ্বমানবের।

ইসলামি জীবন ব্যবস্থায় মনুষ্য জাতিকে এক আদমের সন্তান এবং পুরো মনুষ্য জাতিকে এক পরিবারের আওতাভুক্ত করা হয়েছে। মানুষের উপর মানুষের প্রভুত্বকে বিনাশ করেছে। এক আল্লাহর প্রভুত্বের ছায়ায় বিশ্বমানবের জাগতিক ও আধ্যাত্মিক মুক্তি নিশ্চিত করেছে। সর্বময় ভ্রাতৃত্ব সাম্য সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা ইসলামি সমাজ ব্যবস্থার লক্ষ। সেই আদর্শের বাণীই কবির কলমে নিসৃত হয়েছে। কবি নজরুল লিখেন,
কেবল মুসলমানের লাগিয়া আসেনি ক ইসলাম
সত্য যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম।

এক আল্লাহর উপর ঈমান স্থাপনে ছিন্ন হয় দুনিয়ার সকল বিভেদ। আনে সমতা বিধান। কবির কলম এ চির সত্যকেই তুলে ধরে ,
জাতিতে জাতিতে মানুষে মানুষে
অন্ধকারের এ ভেদজ্ঞান
অভেদ আহাদ মন্ত্রে টুটিবে
সকলে হইবে এক সমান।

খাদেমুল ইসলাম নজরুল নিজের পথ মত বিশ্বাস একিভুত করেছে এক আল্লাহতে। নিজের বিশ্বাসে কবির কলম লিখে,

"যারা অশান্তি দুর্গত চাহে, তারা তাই পাবে, দেখো রে ভাই,
উহারা চলুক উহাদের পথে, আমাদের পথে আমরা যাই!
ওরা চাহে রাক্ষসের রাজ্য,মোরা আল্লার রাজ্য চাই,
দ্বন্দ্ব -বিহীন আনন্দ-লীলা এই পৃথিবীতে হবে সদাই।
( এক আল্লা জিন্দাবাদ)

এক আল্লাহ্‌ ‘জিন্দাবাদ’

উহারা প্রচার করুক, হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ ;
আমরা বলিব, ‘সাম্য, শান্তি, এক আল্লাহ্‌ জিন্দাবাদ।’
উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,
আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।
উহারা চাহুক দাসের জীবন, আমরা শহিদি দর্জা চাই ;
নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!

উমর ফারুক

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে
প্রিয়া-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে!
আমির-উল-মুমেনিন,
তোমার স্মৃতি যে আজানের ধ্বà¦