মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাবির মাহমুদ-এর প্রার্থনার দুটি ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাই তোমারই ঠাঁই

ভোরের আকাশ মিষ্টি করে সূর্য জ্বালে হেসে
হালকা হাওয়ায় তাসবি জপে সবুজ পাতার দল
পাখপাখালিও কন্ঠ মেলায় তোমায় ভালোবেসে
তবুও মালিক হয় না আমার মনটা যে তরল!

নাফরমানীর ময়লা জমে মন হয়েছে কালো
তোমার হুকুম, তোমার মানা, মন শুনে না আর
তুমিই মালিক জ্বালতে পারো আঁধার মনে আলো
তাই তো তোমার পায়েই ঠুকি সেজদা বারংবার।

নদীর মতো অবুঝ সরল একটা মানস চাই
কর্ম আমার সুবাস ছড়াক ফুলের মতো করে
দুষ্ট মনের ইচ্ছে থেকে চাই তোমারই ঠাঁই
তোমার ভয়ের কাঁপন লাগুক আমার মনের ঘরে।

মালিক তাদের দলে ভেড়াও তোমার দলে যারা
তোমায় ছাড়া বিশ্ব অচল, মুমিন দিশেহারা!

মাগফেরাতের দিন চলে যায়

মাগফেরাতের দিন যায় চলে যায়
রাশি রাশি পাপে তবু ডুবে আছি হায়
ক্ষমা কি পাবো না আর?
ওগো প্রভু সারওয়ার
আলোর পরশে মন ভালো হতে চায়
রাশি রাশি পাপে তবু ডুবে আছি হায়!

বুকের গভীরে মন কাঁদে নিরবধি
দয়াপরবশে তবু মাফ করো যদি
আমি তো পাপী তোমার
তুমি খোদা গাফফার
চাইলেই দিতে পারো ক্ষমা স্বেচ্ছায়।

পাপের অনলে দিল পুড়ে হলো ছাই
দয়ার বাতির নিচে মিলবে কি ঠাঁই?
তুমি তো মালিক আমার
ক্ষমা করো এইবার
মরু-বাগিচার বুলবুলির উসিলায়।

লেখক: কবি, গদ্যকার

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ