মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গ্রামীণফোন-রবি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ আসছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ ও পূর্ব এশিয়ায় একসাথে ব্যবসা করার পরিকল্পনা করছে মোবাইল সেবাদাতা অপারেটর গ্রামীণ ফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর এবং রবি'র আজিয়াটা। এ বিষয়ে আলোচনা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো।

অর্থনীতিবিদ ও শেয়ার বাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলছেন, বাংলাদেশে এটির অনুমোদন মিললে, শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ভোক্তাদের স্বার্থ।

দেশে ৪৫ ভাগের বেশি মোবাইলফোন ব্যবহারকারী গ্রামীণফোনের গ্রাহক। এরপরেই অবস্থান রবির।

টেলিনর বলছে, একীভূত কোম্পানির প্রায় ৫৬ দশমিক ৫০ ভাগ শেয়ার থাকবে তাদের হাতে। তবে ভারত ও নেপালর ব্যবসা এখনই একইভূত করার কথা ভাবছে না তারা।

বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন-বিটিআরসি'র তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে মোবাইল সেবা দিচ্ছে ৪টি কোম্পানি। এরমধ্যে শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠান এক হলে, ভোক্তাস্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এ অর্থনীতিবিদ।

মূল দুই কোম্পানির একীভূত হওয়া নিয়ে রাজধানীর একটি হোটেলে, গ্রামীণফোন ও রবির কর্মকর্তারা বৈঠক করলেও, এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে একীভূত হয় এয়ারটেল ও রবি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ