মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

রামপুরায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রামপুরা এলাকায় এক পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাসেল (২৩)। রাসেলের বাবার নাম মুহা. মোতালেব। তারা খিলগাঁও তালতলা এলাকার বাসিন্দা।

রোববার (৫ মে) রাত আড়াইটার দিকে রামপুরার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের স্বজনরা জানান, রাতে স্বপন নামে এক ব্যক্তি ফোন দিয়ে রাসেলকে বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরি ও চাপাতি দিয়ে পিঠে, হাতে ও পাঁজরে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ৩টায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুহা. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

-এএ