মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ত্রিশালে স্বতন্ত্র প্রার্থীর জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ ধাপের স্থগিত হওয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন সরকার জয়ী হয়েছেন।

গতকাল রোববার (৫ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা দেয়া হয়।

এদিন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এতে বিচ্ছিন্ন ঘটনা আর প্রিজাইডিং অফিসারের অনিয়মের কারণে একটি কেন্দ্র স্থগিত হলেও বাকি ১২১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন সরকার ৫১ হাজার ৯৭৯ ভোটে জয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ইকবাল হোসেন পেয়েছেন ৪৬ হাজার ৪৪১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ ৪১ হাজার ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম খলিল নয়ন পেয়েছে ৩২ হাজার ৪৪৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা ৪২ হাজার ৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিরীন ইসলাম চায়না পেয়েছেন ২৫ হাজার ৭৯১ ভোট।

ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জামানত বাজেয়াপ্ত হয়েছে দুজন প্রার্থীর।

আরএইচ/