মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

এসএসসিতে ফেলের খবর শুনেই ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর পলাশে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খবর পেয়েই রাত্রি দত্ত (১৬) নামে এক ছাত্রী মারা গেছে। নিহত রাত্রি দত্ত পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের পংকজ দত্তের মেয়ে। সে পূবালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

সোমবার দুপুরে নিজ ঘরে পরীক্ষায় ফেলের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়।

নিহতের মা জানায়, রাত্রি এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গণিতে অকৃতকার্য হয়। সে মানবিক শাখার ছাত্রী এবং স্কুলে তার রোল পাঁচ ছিল।

পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খবর সইতে না পারায় সে মারা যায়। তবে বিষয়টি আরও নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ